• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরি, (সামারি ট্রায়ালে)যুবকের দেড় বছরের কারাদণ্ড।

মাসুদ আলী পুলক রাজশাহী প্রতিনিধি: / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ আলী পুলক রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাসার তালা ভেঙে চুরির সময় স্থানীয়দের হাতে আটক এক যুবককে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন একটি বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন রাহিদুল ইসলাম। এ সময় তিনি মোটরসাইকেলের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করছিলেন।
একপর্যায়ে বাসার মালিকের স্ত্রী বাড়িতে ফিরে রাহিদুলকে চুরিরত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার দিলে রাহিদুল পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন।
আটকের পর তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস, হাতুড়ি এবং চুরি করা মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়।
খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহিদুল ইসলামকে আটক করে এবং উদ্ধার করা মালামাল ও আলামত হেফাজতে নেয়।
পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহর আদালতে হাজির করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় আসামি রাহিদুল ইসলাম নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category