• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জয়কালী বাজারে মোবাইল কোর্টের অভিযান।অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-কেক উৎপাদন, মালাই ফুডসকে ১০ হাজার টাকা জরিমান

চট্রগ্রাম প্রতিনিধি:আবুল কাশেম। / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্রগ্রাম প্রতিনিধি:আবুল কাশেম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন এবং বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসের স্বত্বাধিকারী রুবেল মল্লিক (৩৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, খাদ্যপণ্যের উৎপাদন ও বিক্রয়স্থলে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category