• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৩২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মো. রিজভী (২৪) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় রিজভী কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। ছাত্রী দোকানের সামনে গেলে তাঁকে টেনে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

স্বজনদের অভিযোগ, কলেজে যাতায়াতের পথে রিজভী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি তাঁর মা-বাবাকে জানানো হলেও তাঁরা ছেলেকে শাসন না করে উল্টো ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক পত্রে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে রিজভীকে বহিষ্কারের কথা জানানো হয়।

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ছাত্রদল নেতা রিজভীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিনুর ইসলাম জানান, সোমবার অভিযোগ পাওয়ার পরপরই কলেজছাত্রীর স্বজনদের দেখানো অনুযায়ী বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখনো কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category