• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের গাবখান-ধানসিঁড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারজানা ইয়াসমীনের অঙ্গীকার ঘোষণা হামলা-মামলা ও ত্যাগের রাজনীতি পেরিয়ে মনোনয়ন প্রত্যাশী পীর আলী সরদার, মহেশ্বরীপুরে আলোচনায় দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচি শুরু কুলিয়ারচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহে-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত তানোরে অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে সংলাপ সভা

সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগে কয়রা উপজেলা যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) ও একই এলাকার আব্দুর রহিম (২৬)।এসআরবি-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানির একটি দল পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দস্যুতায় ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাফিজুর রহমান জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতেন। আর আব্দুর রহিম তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য রসদ সরবরাহ করতেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কেও তিনি জলদস্যুদের তথ্য দিতেন বলে অভিযোগ রয়েছে।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার দুজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category