• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে। দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, চোরাপথে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না। দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন। আগামী দিনেও দেশের স্বার্থে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তারা রাজপথে থাকবেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব বলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্র প্রাঙ্গণে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান প্রমূখ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category