• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! আদমদীঘির তিন কালের স্বাক্ষী গোসাই পাল আর নেই বদলগাছীতে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বদলগাছীতে বজ্রপাতে এক ব্যক্তি গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২ তানোরে ১১ কোটি টাকা ব্যায়ে রাস্তা সংস্কার এর মান নিয়ে স্থানীয় জনগণ অসন্তুষ্ট! সরকারি কর্মকর্তা ছাড়াই খাজনা আদায়! বদলগাছী সদর হাট নিয়ন্ত্রণে রাজনৈতিক প্রভাবশালী মহল চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পাথর ও ভারতীয় যন্ত্রাংশসহ আটক ১ সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি

বদলগাছীতে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ২৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা কিন্ডারগার্টেন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে গৌরী পাহান (৭) নামে এক স্কুলছাত্রী। আজ দুপুরে গোবরচাপা বাজার থেকে আনুমানিক ৩০০–৩৫০ মিটার দক্ষিণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত গৌরী পাহান চাপাইনগর গ্রামের খোকন পাহানের বড় মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্কুল ছুটি শেষে গৌরী পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। সে গোবরচাপা বাজার থেকে দক্ষিণ দিকে প্রায় ৩০০–৩৫০ মিটার দূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পিকআপটি ধাওয়া করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে গৌরীর এমন অকাল ও নির্মম মৃত্যুতে তার পরিবার ও পুরো চাপাইনগর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category