• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ১১৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যামল রোজারিও (৫৭) ও রোকেয়া বেগম (৪৫) নামের দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল রোজারিও উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে কালীগঞ্জ বাজারে যাচ্ছিলেন তিনি। পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন শ্যামল। পরে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, স্বামীর জন্য সকালের নাশতা নিয়ে যাওয়ার সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন রোকেয়া বেগম। পরে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। রোকেয়া রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান খান বলেন, শ্যামল রোজারিওকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। আর রোকেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর কিছুক্ষণ পর তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category