• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
ঝালকাঠি নার্সিং কলেজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ঝালকাঠিতে বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে যুবক গ্রে’প্তা’র বিরামপুরে এক বছরেও রাস্তার কাজ শুরু না হওয়ায় মানব বন্ধন ও মন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান আইন-শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা: স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপি’র ১৭ বছরের ত্যাগ-সংগ্রাম, ২৫০ মামলার বোঝা—তবুও বিএনপির মূল্যায়নের অপেক্ষায় গাজী সিরাজ উল্লাহ! সুন্দরবন পশ্চিম বিভাগের সফলতা দশ মাসের অভিযানে ৪০৩ মামলায় গ্রেফতার ৩৯৪ জন অপরাধী বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা দিনাজপুরে এসডো-এর উদ্যোগে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতামুলক কর্মসূচির উদ্বোধন হালিশহরে কিশোর-তরুণদের জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ, চক্রের মূলহোতা নুরু গ্রেপ্তার

ঝালকাঠিতে বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে যুবক গ্রে’প্তা’র

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির নলছিটিতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের অভিযোগে আপন রহমান সজীব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে নলছিটি উপজেলার বহরামপুর এলাকায় মোঃ আলতাফ হোসেন হাওলাদারের দোকানের পূর্ব পাশে ইটের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় আপন রহমান সজীবকে আটক করা হয়।

পরবর্তীতে ডোপ টেস্টে তার শরীরে অবৈধ ক্যানাবিনয়েডস (Cannabinoids-ICT) পজিটিভ পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নলছিটি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে কোনো মাদকদ্রব্য বা অন্যান্য আলামত জব্দ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category