• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
নারী উদ্যোক্তার ব্যবসায় বাধা, মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ! রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার তানোরে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে যুবলীগ সভাপতি আফজাল ও আ’লীগ নেতা মিলন মৃধা গ্রেপ্তার কয়রায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান দেশের নার্সিং ও মিডওয়াইফারি খাতকে বিশ্ববাজারে এগিয়ে নিতে সরকারের উদ্যোগ: জিয়াউদ্দিন হায়দার গোমস্তাপুরে ৮ লিটার চো’লা’ই ম’দ ও ১০০ লিটার ও’য়া’শ সহ না’রী গ্রে’প্তা’র গাইবান্ধা সদর বল্লমঝাড়ে এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজের লাইসেন্স ছাড়া ময়দা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন। অবৈধ মাটি কাটায় বকশীগঞ্জে অভিযান, পালালেন ভেকু চালক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

নারী উদ্যোক্তার ব্যবসায় বাধা, মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন

আকাশ সরকার রাজশাহী: / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

আকাশ সরকার রাজশাহী:

রাজশাহীতে নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনায় বাধা, মারধর, স্বর্ণের চেইন ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে মো. মোকলেস (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি মসলেস ধান ও গম গবেষণা কেন্দ্রের গাড়িচালক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মতিহার থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার বাসিন্দা উম্মে কুলসুম ও মোনালিসা (৩২) চৌদ্দপাই ধান গবেষণা এলাকার একটি রেস্টুরেন্টে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত মোকলেস ওই প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় ভুক্তভোগী নারী প্রতিবাদ করলে তাকে ধাক্কা ও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এদিকে, ঘটনার বিষয়ে সাংবাদিক তদন্তকারী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোনে জানান, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুক্তভোগীর অভিযোগ, আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে, অভিযুক্ত মোকলেসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওসি স্যার তাকে বিষয়টি নিয়ে কথা না বলতে বলেছেন। এ বিষয়ে কোনো কনফেশন বা স্বীকারোক্তি দিতে হবে না, যা হওয়ার তা তিনি দেখবেন বলেও মন্তব্য করেন। পাশাপাশি তার এক পরিচিত ডিসি স্যার ওসিকে তার বিষয়ে বলে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

অভিযুক্তের এমন বক্তব্য এবং থানায় অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে অভিযুক্তের বক্তব্যের সত্যতা এবং তার দাবি অনুযায়ী কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হস্তক্ষেপ করেছেন কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী নারী ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category