• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
বাড়ি ফেরা হলো না সবুজের, সড়কে মিলল নিথর দেহ আরআরএমইপি প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগে যোগ্যতা যাচাই, গুরুত্ব স্বচ্ছতায় চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি, পার্বতীপুরে ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের

বাড়ি ফেরা হলো না সবুজের, সড়কে মিলল নিথর দেহ

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি-ঃ / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি-ঃ

সড়কের এক পাশে পড়ে ছিল মোটরসাইকেল, অন্য পাশে নিথর দেহ। ময়মনসিংহ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন সন্তানের বাবা সবুজ (৩৩)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র সেতুর বাইপাস সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সবুজ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেংটিমারি এলাকার সুরুজ্জামানের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর মৃত্যুতে স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র সেতুর বাইপাস সড়কে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সড়কের এক পাশে একটি মোটরসাইকেলও পড়ে ছিল। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জামালপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে জামালপুরে ফেরার পথে কোনো একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে সবুজের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছেলের মৃত্যুর খবর পেয়ে জামালপুর সদর থানায় ছুটে আসেন বাবা সুরুজ্জামান। তিনি জানান, কয়েক দিন ধরে কাজের প্রয়োজনে ময়মনসিংহে ছিলেন সবুজ। বৃহস্পতিবার সকালে সেখান থেকে জামালপুরের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু শহরে এসে কোনো একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পারেন।

সুরুজ্জামান বলেন, কয়েক দিন ধরে কাজের জন্য ময়মনসিংহে ছিল সবুজ। বৃহস্পতিবার সকালে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পথেই এমন দুর্ঘটনায় ছেলেকে হারাতে হবে, তা তিনি কল্পনাও করেননি।

পরিবারের বড় সন্তান সবুজের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর স্ত্রী ও তিন সন্তান অনিশ্চয়তার মুখে পড়েছেন। প্রিয়জনকে হারিয়ে শোকাহত স্বজনেরা।

জামালপুর সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category