• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা শাহিন আলমের

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- / ৪৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা শাহিন আলম আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে চলাফেরা ও রাজনৈতিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। শাহিন আলম শ্রীরামপুর গ্রামের আলহাজ্ব শহিদুজ্জামান শহিদের ছেলে। সংবাদ সম্মেলনে শাহিন আলম বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। এ কারণে স্বেচ্ছায় রাজনৈতিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, “আমি আওয়ামী লীগের রাজনীতি করিনি। তবে তাদের সমর্থকদের সঙ্গে চলাফেরা করতাম। কোনো রাজনৈতিক পদে দায়িত্ব পালন করিনি এবং দলের কর্মীও ছিলাম না। একজন সমর্থক হিসেবে তাদের সঙ্গে ছিলাম। বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতির কারণে সেই সমর্থন বা সম্পৃক্ততা বজায় রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি স্বেচ্ছায় এ সম্পর্ক থেকে সরে দাঁড়ালাম। তিনি বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। একই সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category