• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কয়রায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ২৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রা উপজেলার ১ নং আমাদী ইউনিয়নের চান্নির চক লক্ষণ চন্দ্র স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেড. এম. পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক বাবু গণেশ মণ্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ বাবু রাজীব কুমার বাছাড়। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু তরুণ কান্তি মণ্ডল।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা, উপস্থিতি এবং ফলাফল উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য দেন রঞ্জন বিশ্বাস, প্রদীপ কুমার মণ্ডল, শিবপদ মণ্ডল, তরুণ কুমার বিশ্বাস, মানবেন্দ্র নাথ সরকার, মো. হেলাল উদ্দিন, গনেশ মন্ডল (আইসিটি শিক্ষক) এবং বাবু মনোহর মণ্ডলসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ সহকারে পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতিতে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে শিক্ষক ও অভিভাবকরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category