• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

তানোরে শিক্ষক কতৃক এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি চেস্টার অভিযোগ!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল। / ৪৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক ও মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাতিউল ইসলাম (শিশির) এর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে মাতিউল ইসলাম ওরফে শিশির সহ, (৪) চার জনকে বিবাদী করে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এখবর টি এলাকায় ছড়িয়ে পড়লে লোকো মুখে সমালোচনার ঝড় বইছে এবং জনমনেও মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীযরা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, জমির সীমানা পিলার অপসারণ, গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেয় শিক্ষক মাতিউল ইসলাম (শিশির)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে শিবরামপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে ওই গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা করা হয় ও তার পুত্রবধূর ওপর হামলা করে ও প্রাণনাশের হুমকি দেন, শিক্ষক মাতিউল ইসলাম (শিশির)।

এদিকে ভুক্তভোগী নারীর করা লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী নজরুল ইসলাম, তার ছেলে মতিউল ইসলাম (শিশির), আব্দুল হালিম ও রতন মুন্ডা জোরপূর্বক  তার দীর্ঘদিন যাবত ভোগদখলীয় জমির সীমানা পিলার তুলে ফেলেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একইসঙ্গে তার সীমানার ভেতরে থাকা একটি তাজা নিমগাছ কেটে নেয়া হয়।

ভুক্তভোগী নারী জানান, তার স্বামী প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশির তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তিনি বলেন, আমাকে বলা হয়েছে, তোকে আমি দেখে নেব। এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে  মতিউল ইসলাম ওরফে শিশির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতেই অসৎ উদ্দেশ্য তাদের বিরুদ্ধে তারা এমন অভিযোগ এনেছে।

এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কমলেশ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category