• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে পারকীতে মুসল্লিদের বিক্ষোভ ও মানববন্ধন

আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি: / ১৭৭ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকী এলাকায় পারকী রাহাতউল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
শুক্রবার (৬ মার্চ) জোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জনৈক মাহাবুব ও মাহাদী গং নিজেদের অবৈধভাবে মসজিদের মোতোয়াল্লি দাবি করে এবং বিভিন্ন অপতৎপরতার আড়ালে মসজিদ পরিচালনা কমিটিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে।
বক্তারা আরও বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
এ সময় বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category