• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

ব্রাজিল-আর্জেন্টিনা নয় আদমদীঘিতে নজর কাড়ছে সেতুর দুই ধারে কালেমা খচিত পতাকা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ১৫৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বিশ্বকাপ উন্মাদনার সময় বিভিন্ন দেশের জাতীয় পতাকার বদলে বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি সেতুর দুই ধারে কালেমা খচিত পতাকা উত্তোলন করা হয়েছে। ব্যতিক্রমী এই দৃশ্যটি উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিলের দমদমা নতুন সেতুতে চোখে পড়ে। ইসলামের মূল ভিত্তি ‘কালিমায়ে তাইয়্যেবা’ খচিত পতাকার বিষয়টি স্থানীয়দের নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেলে উপজেলার কদমা মৎস্য খামার সংলগ্ন দমদমা নতুন সেতুর (ব্রিজ) দুই ধার দিয়ে একদল অজ্ঞাত যুবক ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ লেখা পতাকাগুলো টানিয়ে দেয়। সাধারণত ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি বা স্পেনের মতো দেশগুলোর পতাকা উড়তে দেখা গেলেও এখানে এর বদলে আরবিতে কালেমা লেখা পতাকা দিয়ে ব্রিজের দুই পাশ সাজানো হয়েছে। রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

নেটিজেনরা এই ঘটনাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে মন্তব্য করছেন। ব্রিজের ওপর দিয়ে চলাচলের সময় পথচারীদেরও নজর কাড়ছে সারি সারি এই পতাকাগুলো। অনেকেই দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখছেন, আবার কেউ কেউ স্মৃতি হিসেবে ছবি বা ফটোসেশন করে রাখছেন। ধর্ম প্রাণ মানুষের পাশাপাশি সাধারণ মানুষও বিষয়টিকে বেশ ইতিবাচক ভাবেই গ্রহণ করেছেন। ব্যতিক্রমী এই সাজ সজ্জা দেখে কোনো নেতিবাচক মন্তব্য না করে বরং সবাই একবাক্যেই বলছেন দৃশ্যটি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে।

কদমা গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম জানান, দেশে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা ওড়াতে পারলে ‘কলেমার পতাকায়’ সমস্যা কোথায়?

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন ব্যক্তিরা বলছেন, এই পতাকা দেখিয়েই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতে পারে কোনো মহল। এই অর্থনৈতিক সংকটের সময় তা দেশের জন্য ভালো হবে না, প্রবাসে থাকা বাংলাদেশিরাও বিপদে পড়তে পারেন। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শও দিচ্ছেন কেউ কেউ।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, কারা কালেমা খচিত পতাকা উত্তোলন করেছে বিষয়টি আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category