• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.)

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম। / ১৪৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।

পবিত্র ১২ রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। এ উপলক্ষে নগরীর বিভিন্ন সড়কে নেমেছে লাখো মানুষের ঢল। নবীপ্রেমের আবেগে মুখরিত হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম।
জশনে জুলুসে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন। হাতে হাতে ইসলামী পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছেন তারা।
জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নাতে রাসুল (সা.), দরুদ ও সালামের ধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অংশগ্রহণকারীরা জশনে জুলুসে যোগ দিয়েছেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই ঐতিহ্যবাহী জশনে জুলুস শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হোক—এমন প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীসহ সর্বস্তরের মানুষের।
—শুভেচ্ছা ও অভিনন্দন—
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুস সফল হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category