• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের দাবি কৃষকদের সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে কয়রায় আটক ২, জব্দ ১৯ ধরনের মালামাল সান্তাহার প্রেসক্লাব ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপি নেতাদের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ গোদাগাড়ীতে আদালতের ডিক্রির পরও জমির দখল পাননি গিয়াস উদ্দিনরান্নাঘর ভাঙচুর, চলাচলের রাস্তাও বন্ধ , নারী উদ্যোক্তার ব্যবসায় বাধা, মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ! রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে কয়রায় আটক ২, জব্দ ১৯ ধরনের মালামাল

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ২৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের অভিযোগে খুলনার কয়রায় দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ছোট আংটিহারা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় চাল, তেল, সিগারেট, মুঠোফোনসহ ১৯ ধরনের মালামাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) ও ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।

ওসি জানান, সুন্দরবনে সক্রিয় সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা বনদস্যুদের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় বনদস্যুদের জন্য খাদ্যসামগ্রী ও পানি পরিবহনের অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কয়রা থানায় হস্তান্তর করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, ২৪টি ম্যাচ, চার প্যাকেট মশার কয়েল ও দুটি মুঠোফোন। এ ছাড়া বিস্কুট, ওষুধ, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

ওসি মো. রাশেদুল আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category