• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের দাবি কৃষকদের সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে কয়রায় আটক ২, জব্দ ১৯ ধরনের মালামাল সান্তাহার প্রেসক্লাব ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপি নেতাদের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ গোদাগাড়ীতে আদালতের ডিক্রির পরও জমির দখল পাননি গিয়াস উদ্দিনরান্নাঘর ভাঙচুর, চলাচলের রাস্তাও বন্ধ , নারী উদ্যোক্তার ব্যবসায় বাধা, মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ! রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার

গোদাগাড়ীতে আদালতের ডিক্রির পরও জমির দখল পাননি গিয়াস উদ্দিনরান্নাঘর ভাঙচুর, চলাচলের রাস্তাও বন্ধ ,

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : / ৬৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার :

রাজশাহীর গোদাগাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে আদালতের ডিক্রি পাওয়ার পরও জমির দখল বুঝে না পাওয়ার অভিযোগ উঠেছে। উল্টো প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ির রান্নাঘর ভাঙচুর, চলাচলের রাস্তা বন্ধ, গালিগালাজ এবং এক নারীকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. গিয়াস উদ্দিন (৭৩)। এ ঘটনায় তিনি গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি আদালতের ডিক্রির ভিত্তিতে জমির দখল বুঝে পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ২০১১ সালে তিনি রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১-এ ১২৪পি/১১ (গোদাগাড়ী) নম্বরে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১২ সালের ১১ মার্চ আদালত তাঁর পক্ষে ডিক্রি প্রদান করেন। এতে বিরোধপূর্ণ ০.০৪২৫ একর জমির দখল তাঁকে বুঝিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে বলে আবেদনে দাবি করা হয়েছে।

গিয়াস উদ্দিনের অভিযোগ, আদালতে বিবাদীরা জমির দখল বুঝিয়ে দেওয়ার মর্মে মুচলেকা দিয়ে স্বাক্ষর করলেও পরবর্তী সময়ে তাঁকে জমির দখল বুঝিয়ে দেননি। বরং বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, গত ৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন তাঁর রান্নাঘর ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এ সময় তাঁর স্ত্রী রাস্তা বন্ধের কারণ জানতে চাইলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে তাঁকে সাধারণ জখম করা হয়। তাঁর মেয়ে এগিয়ে এসে মাকে রক্ষা করেন। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ৩ নভেম্বর গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন গিয়াস উদ্দিন। জিডি নম্বর ১৪৪, ট্র্যাকিং নম্বর OCH705। জিডিতে মো. জিল্লুর রহমান, মো. মাজদার আলী, মো. সাজদার আলী ও মো. আলফাজ উদ্দিনকে বিবাদী করা হয়েছে।

পরদিন ৪ নভেম্বর আদালতের ডিক্রির ভিত্তিতে বিরোধপূর্ণ জমির দখল বুঝে পাওয়ার জন্য গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি। আবেদনে ৩৩৭ নম্বর দেওপাড়া মৌজার আরএস ৪৩৩ নম্বর খতিয়ানের সাবেক ১৫৯১ ও আরএস ২১৩৮ নম্বর দাগের মোট ০.৫০ একর জমির অংশ হিসেবে ০.০৪২৫ একর সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী গিয়াস উদ্দিনের দাবি, আদালতের রায় ও ডিক্রি থাকার পরও তিনি নিজের ক্রয়সূত্রে পাওয়া জমির দখল বুঝে পাচ্ছেন না। বর্তমানে পরিবারের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আদালতের ডিক্রি অনুযায়ী জমির দখল বুঝে দেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এর মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি সুজন মিয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা প্রেরক-
মমিনুল ইসলাম মুন,
স্টাফ রিপোর্টার,
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০
১৮ নভেম্বর ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category