• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ / ২৩২ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি পুরাতন পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে পড়েছে চার প্রতিবেশির বাড়ি। সংস্কারের জন্য ওই পুকুর মালিককে বহু বার বললেও তিনি কর্ণপাত করছেন না। গতকাল সোমবার সকালে নিরূপায় হয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বরাবর ভুক্তভোগীদের মধ্যে কাজী সাইফুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, সান্তাহার ইউপির সান্দিড়া পশ্চিম পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে তৌফিক শাহ তার বাড়ির পাশে একটি পুকুর খনন করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। দিন দিন তার পুকুরের পাড় ভেঙে প্রতিবেশি কাজী সাইফুল, কাজী রাজু, আলম সরদার ও ফরিদের সীমানা গিলে খাচ্ছে। বর্তমানে এদের মধ্যে কাজী সাইফুল ও কাজী রাজুর বাড়ি হুমকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা পুকুর মালিককে একাধিকবার পুকুরটি সংস্কার বা পাড় বেঁধে নিতে বললেও তিনি বিষয়টি কানে তুলছেন না। অথচ পুকুর মালিক তৌফিক শাহ ওই পুকুরের দক্ষিণ পাড় অর্থাৎ তার বাড়ি সংলগ্ন পাড়ে শক্ত পিলার দিয়ে পাড় বাধার কাজ শুরু করেছেন। তবুও ভুক্তভোগীদের সীমানা এবং বাড়ির পাশে ভেঙে যাওয়া পাড় সংস্কারের কাজ করছেন না। সোমবার সকালে বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগীদের মধ্যে কাজী সাইফুল ইসলাম সান্তাহার ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করেছেন।

সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category