• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি রহিমা বেগম শুটকি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১১৭ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মাদক বিরোধী  অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি রহিমা বেগম শুটকি কে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।
গতকাল শুক্রবার বিকেলে সান্তাহার-নাটোর বাইপাস সড়কে শান্তিনগর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রায় প্রদান করেন।
এ বিষয়ে আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, কুখ্যাত মাদক কারবারি শুটকির নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। শুটকি বাড়িতে মাদক বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শুটকি কে আইনগত প্রক্রিয়া শেষে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category