• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ৩১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটে গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের গড়িয়া বাজার গ্রামের সেতু পাইকারের আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জেনারুল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের গড়িয়া বাজার গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মো. শাজাহান আলী (৪৮) এবং শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজার বিথী গ্রামের মো. সাজেমান আলীর ছেলে মো. রিয়াজ উদ্দীন (২৪)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category