• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

কালিগঞ্জে পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা নাগরী বাজার-নলছাটা সড়কসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের বাঁ পকেট থেকে দুটি স্বচ্ছ সাদা এয়ারটাইট পলিপ্যাকে রাখা গোলাপি রঙের ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর ওজন ১৫ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা।
গ্রেপ্তার উজ্জল চন্দ্র মন্ডল কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সুজাপুর (পূর্বপাড়া) গ্রামের শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় ১৩(১০)২৬ নম্বর মামলা করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category