• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

শ্লীলতাহানির মূল্য ৩ লাখ ১০ হাজার” কথিত অভিযোগ এনে সালিশ বাণিজ্য” সালিশী বোর্ড খরচ দেড় লাখ!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল। / ২১৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোরে এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানি চেস্টার কথিত অভিযোগ এনে এক কৃষক পরিবারকে জিম্মি করে সালিশ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ধর্ষণ বা ধর্ষণের চেস্টা আপোষ যোগ্য অপরাধ নয়, তাই এ ঘটনা আপোষেরও কোনো সুযোগ নেই। এনিয়ে এলাকাবাসির মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। লোকমুখে সমালোচনার ঝড় বইছে।স্থানীয় জনগণ ঘটনার অধিকতর তদন্ত ও সালিশ বৈঠকের সভাপতি আবুল বাসারকে আটকের দাবি করেছেন।

জানা গেছে; তানোর উপজেলার প্রকাশনগর গুচ্ছ গ্রামের দিনমজুর মনিরুল ইসলাম মনির (৫৫) একই গ্রামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে’ এলাকায় প্রচার করা হয়। স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল বাসারের লোকজন এমন প্রচারণা করে তারাই আবার, আবুল বাসারের কাছে বিচার প্রার্থী হয়।

এদিকে  ঘটনার কোনো সতত্যা যাচাই না করেই আবুল বাসার গুচ্ছগ্রাম ফুটবল মাঠে সালিশ বৈঠক আয়োজন করেন। সালিশ বৈঠকের সভাপতি আবুল বাসার, বেলাল উদ্দিন, রাশেল ও রোকন” দিনমজুর মনিরুল ইসলাম মনিরের পরিবারের সদস্যদের জিম্মি করে স্বীকারোক্তি আদায় ও তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। তাদের কাছে নগদ টাকা না থাকার কারণে ফাঁকা চেক- স্ট্যাম্পে মনিরের স্বাক্ষর নিয়ে (২০ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এসময় বাসার ঘোষণা দেন উক্ত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে তার বাড়ির গরু-মহিষ বিক্রি করে টাকা আদায় করা হবে।

এদিকে রোববার (২৩-আগষ্ট) আবুল বাসার ২০ হাজার টাকা মাফ করে দিয়ে ২ লাখ ৯০ হাজার টাকা আদায় করেন। এসব টাকা রোকনের কাছে জমা আছে, এখানো ভিকটিম পরিবারকে দেয়া হয় নাই।

মনিরুল ইসলাম মনিরের পুত্র নাজমুল বলেন, তারা গরিব অসহায় তাই তাদের জিম্মি করে জরিমানার নামে সালিশ বানিজ্য করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক, স্থানীয় একাধিক ব্যক্তি বলেন; শ্লীলতাহানির মুল্য ৩ লাখ ১০ হাজার, ২০ হাজার মাফ করে দিয়ে, ২ লাখ ৯০ হাজার টাকা আদায় করে, বোর্ড খরচরের নামে (দেড় লাখ  টাকা) গায়েব করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সালিশ বৈঠকের সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল বাসার এসব অভিযোগ অস্বীকার করে  বলেন; পুরো গ্রামবাসি মিলে বিচার করা হয়েছে। (ধর্ষণ চেষ্টা আপোষযোগ্য অপরাধ নয়) আপনি বিচার করলেন কিভাবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন; বাদি থানায় অভিযোগ করবে না, তাই সামাজিক দায়বদ্ধতা থেকে বিচার করা হয়েছে এতে সমস্যা কি? তিনি বলেন, সব যদি থানা পুলিশ করে তাহলে কাউন্সিলর হিসেবে তাদের কাজ কি ?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category