• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Headline
রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযান, ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, ৫ জেলের কা’রা’দণ্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা কালীগঞ্জে দুই লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস, অভিযানে তিন দোকান। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে আলোচনায় পার্বতীপুরের ব্যবসায়ী মাসুদ পারভেজ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বিপুল পরিমাণ আয়কর ও ভ্যাট পরিশোধ করে আলোচনায় এসেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মাসুদ পারভেজ সরকার। তার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ‘মেসার্স মেঘলা মেশিনারিজ’-এর পক্ষ থেকে গত অর্থবছরে প্রায় ৩ কোটি টাকা আয়কর ও ভ্যাট পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে অকেজো ও পরিত্যক্ত মালামাল ক্রয়-বিক্রয়ের (ভাঙারি) ব্যবসার সঙ্গে যুক্ত মাসুদ পারভেজের ব্যবসার পরিধি এখন দিনাজপুরের গণ্ডি পেরিয়ে উত্তরাঞ্চল ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ক্যান্টনমেন্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার অকেজো মালামাল বিক্রির টেন্ডারে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মালামাল ক্রয় করে আসছেন।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, তার প্রতিষ্ঠান মেসার্স মেঘলা মেশিনারিজ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাগলাপীর কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে একাধিক লটে মালামাল ক্রয় করে। এর মধ্যে ২০২৪ সালের নভেম্বর মাসে তিন দফায় প্রায় ২৮,৪৪১ কেজি মালামাল এবং ২০২৫ সালের ২৬ অক্টোবর আরও কিছু অকেজো মালামাল ক্রয় করার তথ্য রয়েছে।

এছাড়া পার্বতীপুরের বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস (খোলাহাটি ক্যান্টনমেন্ট) থেকে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ৪টি ইএম লটের জন্য প্রায় ৭ লাখ ৩০ হাজার ৮৯২ টাকা মূল্যের মালামাল ক্রয় করেন তিনি। পাশাপাশি দিনাজপুর টেক্সটাইল মিলস লিমিটেডের স্ক্র্যাপ মেশিনারিজের দরপত্রে অংশ নিয়ে ২০২৫ সালের ১৯ নভেম্বর সর্বোচ্চ ৫ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা দর দিয়ে মালামাল ক্রয় করেন। সম্প্রতি পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ‘সততা অটো রাইস মিল’-এর অকেজো মালামালও টেন্ডারের মাধ্যমে ক্রয় করেছে তার প্রতিষ্ঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স মেঘলা মেশিনারিজের অধীনে বর্তমানে প্রায় ২০ জন শ্রমিকের কর্মসংস্থান রয়েছে, যার ওপর নির্ভর করছে তাদের পরিবার।

এদিকে, ব্যবসায়িক অগ্রগতির সাথে সাথে তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন মাসুদ পারভেজের ঘনিষ্ঠজন ও স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। পার্বতীপুর পৌর শহরের ব্যবসায়ীদের দাবি, সরকারি নথিপত্র ও তথ্যের ভিত্তিতেই কোনো ব্যবসায়ীর মূল্যায়ন হওয়া উচিত এবং বৈধ ব্যবসায়ীদের প্রশাসনিক হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে ব্যবসায়ী মাসুদ পারভেজ সরকার বলেন, সরকারের যথাযথ নিয়ম ও আইন মেনে মেঘলা মেশিনারিজ পরিচালিত হচ্ছে। গত অর্থবছরে প্রায় তিন কোটি টাকা আয়কর ও ভ্যাট পরিশোধ করা হয়েছে। নিয়মমাফিক ব্যবসা পরিচালনায় আমি প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category