• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযান, ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, ৫ জেলের কা’রা’দণ্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা কালীগঞ্জে দুই লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস, অভিযানে তিন দোকান। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযান, ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, ৫ জেলের কা’রা’দণ্ড

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ সংরক্ষণে বিষখালী নদীতে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৭৫ হাজার মিটার অবৈধ জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় মা ইলিশ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করা হয়েছে।

অভিযানে জব্দ করা অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পরে জব্দ করা জাল নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
আটক পাঁচ জেলের মধ্যে একজনকে ৩০ দিন এবং বাকি চারজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—রাজাপুর উপজেলার পালট গ্রামের মো. জাহাঙ্গীর (৩৮), মধ্য পালট গ্রামের মেহেদী হাসান (২২) এবং দক্ষিণ বড়াইয়া গ্রামের মো. বাপ্পি (১৯), মো. রাজিব (৩৫) ও মো. হেলাল (৩৫)।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীতে অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category