• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

বদলগাছীতে নারীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারআধায়পুর গ্রামে এক নারীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বুড়া কালী মণ্ডপের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

আহত রেবা বেগম (৩০) নওগাঁর ধামইরহাট উপজেলার ঘোরকিন গ্রামের বাসিন্দা। তিনি মো. শফিকুল ইসলামের স্ত্রী এবং মৃত তারাউদ্দিনের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারআধায়পুর গ্রামের আদিবাসী উজ্জ্বল (৪০) এর বাড়ির পাশে অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা রেবা বেগমের গলা ও পেটে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং বদলগাছী থানায় খবর দেন।

সংবাদ পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশি নজরদারি অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category