• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
বকশীগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি অনুমোদন। মিরপুর হযরত শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২ বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার। গৈদারটেকে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও লুটতরাজ। গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনসহ ১ যুবক গ্রেফতার কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী। চাঁদাবাজ ও একাধিক মামলার আসামী সজিব গ্রেফতার। নাচোল উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও মুক্তি সংসদ সন্তান কমান্ডের অধিকার আদায়ে মতবিনিময় দুবাই প্রবাসীর কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ: ১৪ বছরের সংসার ভেঙে দ্বিতীয় বিয়ে স্ত্রীর

বকশীগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি অনুমোদন।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক
সমিতির বকশীগঞ্জ আঞ্চলিক শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১০ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ সওদাগর বিপ্লবকে সভাপতি এবং মাহমুদুল হাসান মিলনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। সম্প্রতি জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আমজাদুল হক সুরুজ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ হামিদুল্লাহ এবং সদস্য হিসেবে সাইফুল ইসলাম তালুকদার শাকিল ও শরিফ উদ্দিন শরীফ।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব বলেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির দিকনির্দেশনায় সংগঠনের উন্নয়ন ও যাত্রীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম (জার্নিজ) ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন (শুভ) স্বাক্ষরিত অনুমোদনপত্রে নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category