• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি: / ৩৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার ১ নম্বর বদলগাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মো. রাজেক রেজভীর নাম ঘোষণা করা হয়েছে।

তিনি বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা শাখার সহকারী সেক্রেটারি স. ম. ফজলুল হক বাচ্চু এবং ১ নম্বর বদলগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ শামিম রেজা। এতে ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মো. রাজেক রেজভী নির্বাচনে এলাকার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন করে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category