• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে নিম্নমানের ও অনুমোদনহীন শিশুখাদ্যে বাজার সয়লাব, স্বাস্থ্যঝুঁকিতে শিশু কঠোর নজরদারির দাবি ‎ধনবাড়ীতে পলাতক দুই মাদক আসামি প্রকাশ্যে, ফের সক্রিয় বিক্রি। বকশীগঞ্জে রেলিংবিহীন ব্রিজে ঝুঁকি, দ্রুত মেরামতের দাবি। পঞ্চগড়ে আগামী কাল থেকে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। আনোয়ারায় জাল চুরির সময় চোর আটক, সিএনজি জব্দ। আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার দেশে বাড়লো জ্বালানি তেল মধ্যরাত থেকে কার্যকর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

বকশীগঞ্জে রেলিংবিহীন ব্রিজে ঝুঁকি, দ্রুত মেরামতের দাবি।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর পূর্বপাড়া এলাকায় একটি ব্রিজে রেলিং না থাকায় তা স্থানীয় জনজীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন।

স্থানীয়দের অভিযোগ, রেলিংবিহীন এই ব্রিজটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে ব্রিজটি পারাপার করা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়ায়।

এলাকাবাসী জানান, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার লোকজন এই ব্রিজ ব্যবহার করেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তারা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা ব্রিজটিতে দ্রুত রেলিং স্থাপন ও প্রয়োজনীয় মেরামতের দাবি জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সচেতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category