আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার আশ্রম প্রকল্প, হাইদাগাঁও এলাকায় অবস্থিত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহারা (রাঃ) জামে মসজিদে পবিত্র মাহে রমজানের ২০ রমজান রাতে খতমে তারাবি সম্পন্ন হয়েছে।
খতমে তারাবির নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে কুরআন তেলাওয়াতের মাধ্যমে তারাবি সম্পন্নকারী সম্মানিত হাফেজদের ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা হাফেজদের জন্য বিশেষ দোয়া করেন।
সম্মাননা প্রাপ্ত হাফেজরা হলেন— হাফেজ সাবিদ মোঃ তাওসিফ, হাফেজ মোঃ সায়মন এবং হাফেজ মোঃ নজরুল ইসলাম।
উল্লেখ্য, মসজিদটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ সৈয়্যদ মুহাম্মদ খায়রুল বশর শাহ্ আমিরী (কঃ)। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খতমে তারাবি সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর হাইদাগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল হাফেজ মোঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফাহিম আরিফ, নুরুল ইসলাম মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।