• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মুচলেকায় নারীকে ছেড়ে দিল পুলিশ কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে কৃষক খাদ্য নিরসনের প্রধান চালিকাশক্তি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ 

মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি  / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় ২ আসনের  সংসদ সদস্য পানি সম্পদ প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন কৃষক বাঁচলে, বাঁচবে দেশ উন্নয়ন হবে বাংলাদেশ । তিনি বলেন কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি সামান্য ঋণের কারণে কোনো কৃষক উৎপাদন থেকে পিছিয়ে না পড়েন । সেটি বর্তমান সরকারের মূল লক্ষ্য । (১৯ শেষ জুলাই) সকালে পঞ্চগড়ের বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ,৫  হাজার ৮৯০ জন প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের মূলধন ও সুদ মওকুফের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এ সময় তিনি সুবিধাভোগী কৃষকদের মধ্যে কৃষিঋণ মওকুফের সনদপত্রের পাশাপাশি ২৯ হাজার ৪৫০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুক্রিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার              (এসপি) আবু সাইম । এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম , উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী , প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কয়েক হাজার কৃষক অনুষ্ঠানে অংশ নেন । 

প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন , কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি । বর্তমান সরকার নির্বাচনের আগে কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন , তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে । প্রথম ক্যাবিনেট বৈঠকে সারাদেশের ১৩ লাখ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ও সুদ সহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । 

আজ বোদার কৃষকরা সেই সিদ্ধান্তের সুফল পাচ্ছেন । তিনি আরো বলেন , পঞ্চগড়ের সার , বীজ সহ কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে , যাতে কৃষকরা নির্বিঘ্নে উৎপাদন কার্যকর্ম চালিয়ে যেতে পারেন । সেই সাথে পরিবেশ রক্ষায় প্রত্যেক কৃষককে কমপক্ষে ৫ টি করে বিভিন্ন গাছের চারা রোপণের আহ্বান জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category