• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২

আব্দুস সালাম, (দিনাজপুর) প্রতিনিধি: / ৩১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুস সালাম, (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি করে ভোটার হতে যাওয়ার ঘটনায় দুইজন আটক হয়েছে। থানায় মামলার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, মুন্সিগঞ্জের লৌহজং থেকে মুহিন হোসেন বোরহান নামে এক যুবক বিরামপুর নির্বাচন অফিসে এসে বিরামপুরের ঠিকানা ব্যবহার করে জাল নাগরিকত্ব সনদ দিয়ে বৃহস্পতিবার বিকেলে ভোটার হতে যান। তার দাখিলকৃত নাগরিকত্ব সনদে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুনের স্বাক্ষরটি জাল সন্দেহে মুহিনের পিতা মনির হোসেনকে (৫২) আটক করা হয়। মনির হোসেনের স্বীকারোক্তি মতে জাল সনদ তৈরিকারক বিরামপুর নতুন বাজার সুমন কম্পিউটারের স্বত্বাধিকারী সাইদুর জামান সুমনকে (৩৮) তলব করে তাকেও আটক করা হয়। এঘটনায় বিরামপুর পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা করেছেন। স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে জাল সনদকে আসল হিসেবে ব্যবহার করার অভিযোগে মামলার পর সুমনের দোকানের ব্যবহৃত কম্পিউটার ও স্ক্যানার জব্দ করা হয়েছে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি সংক্রান্ত মামলায় আটক দুই ব্যক্তিকে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category