• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

পঞ্চগড়ে ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন  কামাররা

উপসম্পাদক তোতা মিয়া পঞ্চগড়  / ২৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

উপসম্পাদক তোতা মিয়া পঞ্চগড় 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেড়েছে ঐতিহ্যবাহী কামার শিল্পের ব্যস্ততা। উত্তরের জেলা পঞ্চগড়ের  বিভিন্ন এলাকায় এখন আগুনের ফুল্লি আর হাতুড়ির টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপাড়া।

ঈদে কোরবানির জন্য দা, ছুরি, চাপাতি ও বটির চাহিদা বেড়ে যাওয়ায় দিন-রাত কাজ করছেন স্থানীয় কামাররা।

জেলার বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও সদর উপজেলার বিভিন্ন খামারপাড়ার দেখা গেছে কর্মব্যস্ত পরিবেশ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত আগুনে লোহা পুড়িয়ে তৈরি করা হচ্ছে ধারালো অস্ত্র। কেউ পুরোনো দা-ছুরি শান দিচ্ছেন, আবার কেউ নতুন সরঞ্জাম তৈরি করছেন। ঈদের কয়েকদিন আগে থেকেই বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়।

স্থানীয় কামাররা জানান, বছরের অন্যান্য সময় কাজ কম থাকলেও কোরবানির ঈদকে ঘিরেই তাদের সবচেয়ে বেশি আয় হয়। তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। তারপরও জীবিকার তাগিদে পুরোনো এই পেশা ধরে রেখেছেন তারা।

একজন কামার জানান, “ঈদের সময়টাতেই আমাদের সবচেয়ে বেশি কাজ থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও অর্ডার শেষ করা কঠিন হয়ে যায়।”

অন্যদিকে ক্রেতারাও স্থানীয় কামারদের তৈরি দা ও ছুরির প্রতি আস্থা রাখছেন। তাদের মতে, হাতে তৈরি এসব সরঞ্জাম টেকসই ও ধার বেশি হওয়ায় কোরবানির কাজে সহজ হয়।

ঐতিহ্যবাহী এই কামার শিল্প আজও গ্রামীণ জনপদের সংস্কৃতি ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক পেশা হারিয়ে গেলেও ঈদ এলেই যেন নতুন প্রাণ ফিরে পায় পঞ্চগড়ের কামার’কামাড়িরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category