• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নাচোলের নিজামপুরে অবৈধভাবে সার মজুদ ও অধিক মূল্যে বিক্রয়

মোঃ মাসুম রেজা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মোঃ মাসুম রেজা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর বাজারে অবৈধভাবে সার মজুদ করার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। আজ ১৮ আগষ্ট, মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস এর নেতৃত্বে নাচোল উপজেলার নিজামপুর বাজারস্থ মেসার্স ইউসুফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ ইউসুফ আলীর দোকানে ডিএপি সার অবৈধভাবে মজুদ (৬৪ বস্তা ডিএপি) রাখা ও অধিক মূল্যে বিক্রয়ের অভিযোগে বর্ণিত ব্যবসায়ীকে ৫০০০/- টাকা জরিমানা করা হয়। স্থানীয়দের তথ্য মতে, উপজেলা প্রশাসনকে প্রাথমিকভাবে প্রায় ১৫০ বস্তা ডিএপি সার মজুদের বিষয়ে অবহিত করা হলেও প্রায় ৩ ঘণ্টা পর অভিযান পরিচালনা করা হয়। এ সময়ের মধ্যে ৬টি ভ্যানে আনুমানিক ৭০-৮০ বস্তা সার অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে অভিযানে দোকানের গোডাউনে ৬৫ বস্তা ডিএপি সার পাওয়া যায়।

স্থানীয় কৃষক ও সচেতন মহলের একটি অংশ এটিকে দায়সারা ও প্রত্যাশার তুলনায় অকার্যকর অভিযান হিসেবে উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করে। তাদের মতে, বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুদের অভিযোগের পর মাত্র ৫,০০০/- টাকা জরিমানা করা যথেষ্ট নয়; বরং অপরাধের মাত্রা বিবেচনায় আরও কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল।স্থানীয়দের অভিমত, এ ধরনের দায়সারা অভিযান ও অপেক্ষাকৃত কম শাস্তি অব্যাহত থাকলে অবৈধভাবে সার মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সার সিন্ডিকেট কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সময়মতো ও কঠোর ব্যবস্থা না নেওয়ায় সার ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে প্রশাসনের কোনো কোনো পর্যায়ের ব্যক্তির যোগসাজশ/ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে কি না এমন সন্দেহ ও নেতিবাচক আলোচনা স্থানীয়ভাবে সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category