• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

ধামইরহাটে তরুণীর নগ্ন ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি : / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি ও সাইবার অপরাধ মামলার তদন্তে টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার বাসিন্দা শাফিরুল ইসলাম থানায় অভিযোগ করেন যে, তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় মামলা রুজু করা হয়।
বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপারের নজরে এলে তিনি ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন। পরে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়।
পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গত ৮ জুন টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মোবাইল ফোনে আরও কয়েকজন নারীর অশ্লীল ছবি ও ভিডিও সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে তুলতেন বলে জানা গেছে। পরে বিভিন্ন কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করতেন এবং সেগুলো ব্যবহার করে বিভিন্নভাবে সুবিধা আদায়ের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে পর্নোগ্রাফি, সাইবার হয়রানি এবং অনলাইনভিত্তিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category