• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৭৯ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস; চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান; মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া; স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ; সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময়
সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ বলেন, “প্রশাসন আসন্ন নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করবে। একটি সুষ্ঠু ও ফেয়ার নির্বাচন আয়োজন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা আমরা দৃঢ়ভাবে গ্রহণ করেছি। অভ্যন্তরীন বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন রাজশাহীয় বিভাগীয় কমিশনার। তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনকে বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সেনাবাহিনীসহ মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category