• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

তানোর এর আলোচিত প্রধান শিক্ষক আলাউদ্দিনের তান্ডব” এলাকায় জুড়ে উত্তেজনা!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল। / ১০০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলার নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের ব্যাপক আলোচিত প্রধান শিক্ষক, আলাউদ্দিন আলী ওরফে (আলা) এর নির্দেশে বিদ্যালয় মোড়ের ১৭টি দোকান ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে; ২০-আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে প্রধান শিক্ষক আলাউদ্দিনের নির্দেশে ও তার আত্মীয়-স্বজনদের সহযোগীতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিল্মি-স্টাইলে এসব দোকান ভাঙচুর লুটপাট করেছে।এতে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে ১৭টি পরিবার পথে বসে মানবেতর জীবনযাপন করছে।

সরকার যখন মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে মরিয়া তখন সরকারি দলের লেবাস পরে আলাউদ্দিন মানুষকে কর্মহীন করছে। এতে সরকারি দলের চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী রুবেল ইসলাম বাদি হয়ে আলাউদ্দিনসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, রুবেল একজন ডিম ব্যবসায়ী, নারায়নপুর স্কুল মোড়ে দোকানের পজিশন কিনে প্রায় ৫ বছর যাবৎ ডিম ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার (২০-আগস্ট) দুপুরে প্রধান শিক্ষক আলাউদ্দিনের নির্দেশে তার আত্মীয়-স্বজন দেশীয় অস্ত্র সহ শিক্ষার্থীদের নিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। এসময় রুবেল বাধা দিতে গেলে প্রধান শিক্ষক আলাউদ্দিন (ওরফে আলা) তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেস্টা ও দোকানের ক্যাশ ড্রয়ার থেকে ব্যবসার নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
এছাড়াও দোকান ভাঙচুরে তার আরো প্রায় এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

জানা গেছে, বিগত ১৯৮৪ইং সাল থেকে নারায়নপুর গ্রামের তিন রাস্তার মোড়ে, রাস্তার ধারের সরকারি জায়গায় দোকান ঘর করে ব্যবসা শুরু করে ১৭জন ব্যবসায়ীরা। আর ৯০ দশকে নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়। এর পর থেকেই ওই জায়গার নাম হয় স্কুল মোড়। কিন্ত্ত প্রধান শিক্ষক কোনো কাগজপত্র ছাড়াই এসব জায়গা স্কুলের দাবি করে ব্যবসায়ীদের উচ্ছেদের পাঁয়তারা শুরু করে। স্কুল পরিচালনা কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই তিনি তিন দিনের মধ্যে ব্যবসায়ীদের দোকান গুটিয়ে নেয়ার নোটিশ দেন। বৃহস্পতিবার দুপুরে ভাঙচুর শুরু করেন।

তালন্দ ইউপির সাবেক ইউপি সদস্য (মেম্বার) আইয়ুব আলী বলেন, নারায়নপুর মৌজায়, খতিয়ান নম্বর-১৫, দাগ নম্বর ১৯৫৪,
পরিমান ৪ দশমিক ৩৮ একর সম্পত্তির মালিক আরজান বিবি, রহিম বক্স মন্ডল, আলিম বক্স মন্ডল, রাবেয়া খাতুন, হাজেরা খাতুন ও ছবিজান বেওয়া। এসব সম্পত্তির মধ্যে ২ দশমিক ১৯ একর সম্পত্তিতে স্কুল করা হয়েছে। কিন্ত্ত তারা কেউ এসব সম্পত্তি স্কুলের নামে রেজিষ্ট্রি দেননি। জালিয়াতি করে এসব সম্পত্তি হাতিয়ে স্কুল করা হয়েছে।
ব্যবসায়ী আবু বকর সিদ্দিক  ও রুবেল বলেন, আমরা বার বার বলেছি কাগজপত্রে স্কুলের জায়গা হলে আমরা স্বেচ্ছায় চলে যাবো।কিন্ত্ত হেড মাস্টার কখানোই কাগজ দেখায় না আবার জমি মাপজোক করে না। ১৫ নম্বর খতিয়ানের ১৯৫৩ নম্বর দাগ রাস্তার জায়গা এসব জায়গার উপর দোকান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category