• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

তানোরে সরকারি খাস সম্পত্তিতে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ!

তানোর থেকে; জাকির, / ২৫০ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

তানোর থেকে; জাকির,

রাজশাহীর তানোর এর মুন্ডুমালা ভুমি অফিসের নায়েব (কর্মকর্তা) শাহাদাত হোসেনকে ম্যানেজ করে এক নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তিতে আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদহী গ্রামে এই বিল্ডিং নির্মাণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইলামদহী গ্রামবাসীর পক্ষ থেকে রাকিব উদ্দিন বাদি হয়ে গত ৬- জানুয়ারি বিল্ডিং নির্মাণকারী রাজু ও তার পুত্র সুমন কে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগ হলেও রহস্যজনক কারণে মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব শাহাদাত হোসেন কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে দাবি করেন অভিযোগকারী।
এমনকি নির্মাণ কাজত তো বন্ধ হয়নি, উল্টো বিল্ডিং নির্মাণে সহযোগিতা করা হচ্ছে বলেও নায়েব শাহাদাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এনিয়ে উভয় পক্ষকের মাঝে চরম  উত্তেজনা বিরাজ করছে।

এদিকে বিল্ডিং নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট (ইউপি) থেকে অনুমোদন ও প্ল্যান পাশ করাতে হয়, এ বিল্ডং নির্মাণ করতে এসব কোনো অনুমতি নেয়া হয়নি। নায়েব শাহাদতের যোগসাজশে নীতিমালা লঙ্ঘন করে এই বিল্ডিং নির্মাণ করা হচ্ছে।অবৈধ বিল্ডিং নির্মাণ বন্ধ করা না হলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসি শঙ্কিত হয়ে উঠেছে। 

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদহী গ্রামের রাজু এক নম্বর খাস খতিয়ান ভুক্ত সম্পত্তির উপর বিল্ডিং নির্মাণ শুরু করার সময় অভিযোগ দেয় রাকিব। কিন্তু ভূমি কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার পর কোন ব্যবস্থা গ্রহণ বা বাড়ি নির্মাণ বন্ধ না করে, উল্টো নির্মাণ কারী রাজুর সঙ্গে শাহাদত আঁতাত করায় নির্মাণ কাজ চলমান রয়েছে।

(সোমবার) সরেজমিন দেখা গেছে, সরকারি খাস সম্পত্তিতে বিল্ডিং নির্মাণ চলমান রয়েছে।

এবিষয়ে রাজু জানান, এটা আমার পৈত্রিক জায়গা। ৬-শতাংশের মধ্যে চার শতাংশে বাড়ি নির্মাণ করা হচ্ছে। এখানে কোন খাস জায়গা নেই। রাকিব রাজমিস্ত্রীর কাজ করে। তাকে বাড়ি নির্মাণের কাজ দেয়া হয়নি একারনে অভিযোগ দিয়েছে। সরকারি সার্ভেয়ার এনে মাপজোক করে সরকারি জায়গা হলে বাড়ি নির্মাণ বন্ধ করে দিবো। তবে মাফজোক না করেই কেনো বাড়ি নির্মাণ চলমান রয়েছে এই প্রশ্নের উত্তরে রাজু বলেন,তহসিলদার শাহাদত স্যার বাড়ি করতে বলেছেন।

এবিষয়ে অভিযোগকারী রাকিব জানান, এক নম্বর খাস সম্পত্তির ওপর বিল্ডিং নির্মাণ করছে। খাস সম্পত্তি না হলে এবং মিথ্যা অভিযোগ করা হলে আমার বিরুদ্ধে যেনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এবিষয়ে জানতে চাইলে (তহসিলদার) শাহাদাত হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কাগজপত্র নিয়ে অফিসে ডাকা হয়েছে এবং বাড়ি নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিব-শংকর বসাক জানান, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নায়েবকে বলা হয়েছে। খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের কোন সুযোগ নেই। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category