• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

জামালপুরে গৃহবধূ তানিয়া হত্যা: মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি: / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:

জামালপুর শহরে গৃহবধূ তানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদ ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১২মার্চ সকালে শহরের দয়াময়ী চত্বরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম । বক্তারা বলেন, গৃহবধূ তানিয়া হত্যাকাণ্ড পাশবিকতা ও নির্মমতার নগ্ন প্রকাশ। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আইনজীবী স্বামী তাইফুরের দ্রুত বিচার আইনে বিচার সম্পন্ন করে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, বিএনপি নেতা কর্ণেল, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহম্মদ খান মানিক, হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান এবং নিহত তানিয়ার ছোট ভাই আইনজীবী তৌহিদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। মামলাটি ভিন্ন খাতে নেওয়ার কোনো চেষ্টা করা হলে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। একই সঙ্গে কোনো ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদেরও অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানানো হয়।
মানববন্ধনে নিহত তানিয়ার স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত সপ্তাহে জামালপুরে নিজ বাড়িতে স্বামী তাইফুর গৃহবধূ তানিয়াকে হত্যা করার পর তার লাশে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত তাইফুরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category