• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

কুলিয়ারচরে নাইট রোস্টার পদ্ধতিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফার্মেসি

শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১৩৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নাইট রোস্টার পদ্ধতিতে ফার্মেসি খোলা রাখার কার্যক্রম চালু করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে ইউএনও’র কার্যালয়ে কুলিয়ারচর বাজারের ফার্মেসি মালিকদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইয়াসিন খন্দকার।

সভায় জানানো হয়, এতদিন গভীর রাতে হঠাৎ কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে বা জরুরি ওষুধের প্রয়োজন হলে বাজারের সব ফার্মেসি বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। এই সমস্যা সমাধানে প্রতিদিন রাতে পর্যায়ক্রমে (রোস্টার ভিত্তিতে) অন্তত একটি ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায়—
১.প্রতিদিন নির্ধারিত তালিকা অনুযায়ী একটি ফার্মেসি সারারাত খোলা থাকবে।

২. খোলা থাকা ফার্মেসির নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদারকি করা হবে।

৩.খোলা থাকা ফার্মেসির নিরাপত্তার জন্য একজন নাইটগার্ড নিয়োজিত থাকবে।

৪. কোন দিন কোন ফার্মেসি খোলা থাকবে, তার তালিকা বাজারের দৃশ্যমান স্থানে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শাহআলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা প্রকৌশলী সহ সকল ঔষধ ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

ইউএনও ইয়াসিন খন্দকার বলেন, “সেবা পাওয়া মানুষের অধিকার। গভীর রাতে ওষুধের অভাবে যেন কাউকে কষ্ট পেতে না হয়, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই ব্যবস্থা চালু হলে জরুরি মুহূর্তে দ্রুত ওষুধ পাওয়া সহজ হবে এবং রোগীদের ভোগান্তি কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category