• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

কয়রায় উঠানে বন্দি সরকারি অ্যাম্বুলেন্স চালক সংকটে ৪,৫০০ টাকায় নিঃস্ব দরিদ্র রোগীরা

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৭২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে একটি সরকারি অ্যাম্বুলেন্স। কাগজপত্রে গাড়ি ও জ্বালানি বরাদ্দ থাকলেও শুধু চালকের অভাবে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সটি বন্ধ রয়েছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগপ্রবণ এই উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো মুমূর্ষু রোগী এলে দ্রুত চিকিৎসার জন্য খুলনা শহরের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্সের চালক না থাকায় রোগীদের ভরসা করতে হচ্ছে বেসরকারি গাড়ির ওপর। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে দরিদ্র রোগীদের।
জানা গেছে, কয়রা থেকে খুলনা শহরে একজন রোগী নিতে বেসরকারি অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাসের ভাড়া নেওয়া হচ্ছে প্রায় ৪ হাজার ৫০০ টাকা। নিম্নআয়ের মানুষের জন্য এ ব্যয় বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
আর্থিক দুর্ভোগ
স্থানীয়রা জানান, জরুরি মুহূর্তে ৪ হাজার ৫০০ টাকা জোগাড় করতে গিয়ে অনেক পরিবারকে ধার-দেনা করতে হচ্ছে। কেউ কেউ গবাদিপশু কিংবা জমি বিক্রি করেও চিকিৎসার খরচ জোগাড় করছেন। চিকিৎসাসেবার পাশাপাশি অ্যাম্বুলেন্স ভাড়ার এই অতিরিক্ত চাপ রোগীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
সরকারি সম্পদের অপচয়
স্থানীয়দের অভিযোগ, লাখ লাখ টাকা মূল্যের সরকারি অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় পড়ে থেকে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। অথচ চালক নিয়োগ করা গেলে জরুরি সময়ে এটি রোগী পরিবহনে ব্যবহার করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category