• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কুলিয়ারচরে ডেঙ্গুর চেয়ে প্রাণীর কামড়ের রোগী সাড়ে পাঁচ গুণ

শাহীন সুলতানা,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: / ৬০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শাহীন সুলতানা,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গুর চেয়ে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা পাঁচ গুণের বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩০৭ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫৬ জন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শুধু সেপ্টেম্বর মাসেই ৩৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার (২৬ সেপ্টেম্বর) একদিনে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। একই মাসে প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৪ জন।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের পাশাপাশি শেয়ালের বিচরণ বেড়েছে। দিনের বেলাতেও বসতবাড়ি, সড়ক ও পাড়া-মহল্লার আশপাশে শেয়াল দেখা যাচ্ছে। গত ২৬ জুলাই একদিনে শেয়ালের কামড়ে নয়জন এবং বিড়ালের কামড়ে তিনজন চিকিৎসা নেন।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আখতার বলেন, পোষা বিড়ালকে নিয়মিত জলাতঙ্কের টিকা দিতে হবে। কোনো কুকুর, শিয়াল বা বিড়াল কামড়ালে ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ৩০ মিনিট ধুয়ে দ্রুত চিকিৎসাকেন্দ্রে যেতে হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের এ হিসাবে বেসরকারি চিকিৎসাকেন্দ্রের রোগীরা অন্তর্ভুক্ত নন। ফলে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category