• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

কুলিয়ারচরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ২৬০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট,চুরিসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ ) রাতে কুলিয়ারচর থানাধীন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়ার পিছনেএ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার একটি টিম রাত প্রায় ১০টার দিকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া এলাকার একটি কালভার্টের ওপর অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে কৌশলে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বড়চারা গ্রামের আলী আকবর (৫০), কুলিয়ারচর বাজার এলাকার সোয়েবুর রহমান গুছু (৩১) এবং বীর কাশিমনগর গ্রামের শরীফ মিয়া (৩০)।

পুলিশ জানায়, আটক আলী আকবরের কাছ থেকে ৩০০ পিস, সোয়েবুর রহমান গুছুর কাছ থেকে ২০০ পিস এবং শরীফ মিয়ার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ইয়াবার সংখ্যা ৫২৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৪০ টাকা ৩টি চায়নিজ চুরি জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত শরীফকে কয়েকদিন আগেই (আনুমানিক এক মাসের অধিক) র‍্যাব, সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়েছিলো। এক মাস পরেই ছাড়া পেয়ে যায়। অন্যদিকে সোয়েবুর রহমান গুছুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category