• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চগড়,আটোয়ারীতে শুভ জন্মাষ্টমী শোভাযাত্রা উৎযাপিত আটোয়ারী দূর্গামন্দিরে ইসলামী আন্দোলনের কর্মী আনোয়ারুল হকের ইন্তেকাল, জামায়াতের শোক কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক। কুলিয়ারচরের সাবেক আরএমও ডা. সাইফুজ্জামান ক্যান্সার বিশেষজ্ঞ, গ্রীণ লাইফ হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ঝালকাঠি ২ নং ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত আল-আকসা জামে মসজিদে মুসল্লিদের মাঝে টুপি বিতরণ করলেন সাবেক এপিপি আল-আমিন সান্তাহারে তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত

কুলিয়ারচরের সাবেক আরএমও ডা. সাইফুজ্জামান ক্যান্সার বিশেষজ্ঞ, গ্রীণ লাইফ হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): / ৪২ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

ক্যান্সার বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি এমডি (অনকোলজি) অর্জন করায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস. এম. সাইফুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুলিয়ারচর গ্রীণ লাইফ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুলিয়ারচর বাজারে অবস্থিত গ্রীণ লাইফ জেনারেল হাসপাতালে হাসপাতালের মালিক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ডা. এস. এম. সাইফুজ্জামানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

জানা গেছে, ডা. সাইফুজ্জামান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন শেষে ক্যান্সার বিষয়ে এমডি (অনকোলজি) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকার মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
কুলিয়ারচরের মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে তিনি নিয়মিত কুলিয়ারচরে রোগী দেখছেন। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুলিয়ারচর বাজারে অবস্থিত গ্রীণ লাইফ জেনারেল হাসপাতালে তিনি রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডা. সাইফুজ্জামানের মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক কুলিয়ারচরে নিয়মিত রোগী দেখায় স্থানীয় বাসিন্দারা নিজ এলাকায় ক্যান্সার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category