• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

অনিয়মের চিত্র ধারণকে কেন্দ্র করে সাংবাদিক উপর হামলা:ক্যামেরা ভাঙচুর

জাহাঙ্গীর আলম জামালপুর ।। / ১৮৮ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

জাহাঙ্গীর আলম জামালপুর ।।

জামালপুরের দেওয়ানগঞ্জে অনিয়মের চিত্র ধারণকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ঠিকাদারের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার একটি পাইলিং কাজের স্থানে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাইলিংয়ের বোল্ডার তৈরিতে অনিয়মের অভিযোগ পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে দূর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার শ্যামল চন্দ্র সাহা পাঁচ সাংবাদিককে ডেকে নেন। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে মুভি বাংলা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন ছিনতাই করা হয়। সহকর্মীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা বলেন, জনস্বার্থে অনিয়মের তথ্য সংগ্রহ ও প্রচার করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত এবং গুরুতর ফৌজদারি অপরাধ।
জামালপুরের সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত শ্যামল চন্দ্র সাহাসহ জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category