• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ, নীরব প্রশাসন! ধ্বংসের পথে যুবসমাজ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য ঝালকাঠি শহরে ৬ পিস ইয়াবাসহ মিলন নামের এক যুবক গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব

সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তবর্তী জনপদের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ৪২ বিজিবি। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশের অপচেষ্টা বরদাশত করা হবে না। কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তবর্তী মানুষের জানমাল সুরক্ষায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের আপস না করে পেশাদারিত্ব, দক্ষতা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category