• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

মহাদেবপুরে পুলিশের ছদ্মবেশী অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি : / ১৯২ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে মহাদেবপুর থানাধীন খাজুর ইউনিয়নের জয়পুর বালুকাপাড়া গ্রামে ছাতুনতলী থেকে জয়পুর ডাঙ্গাপাড়া গামী পাকা সড়কের ওপর দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশ সদস্যরা লুঙ্গি পরিধান করে ছদ্মবেশ ধারণ করেন এবং পোশাকধারী পুলিশের সহায়তায় অভিযান চালান। এ সময় মোঃ আব্দুল করিম (৩৬), পিতা—মৃত আব্বাস কবিরাজ, সাং—জয়পুর বালুকাপাড়া, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানান, তার বসতবাড়ির উত্তর পাশে খলিয়ানে খড়ের স্তুপের মধ্যে আরও গাঁজা লুকানো রয়েছে। পরে তার দেখানো মতে খড়ের স্তুপের ভেতর থেকে ৫টি পলিথিনের প্যাকেটে রাখা অতিরিক্ত ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১ কেজি ২৫০ গ্রাম।
এ সময় পলাতক আসামির পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে ধৃত আসামি জানান, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মোঃ রওশন আলী (৫৫), পিতা—মৃত আফাজ উদ্দিন, সাং—জয়পুর, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মহাদেবপুর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category