• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন কারিকে অর্থদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ টি ভারতীয় গরু জব্দ জামালপুরের বকশীগঞ্জে নতুন সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব বকশীগঞ্জ”-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতি নতুন কমিটিতে সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নির্বাচিত   চট্টগ্রাম জেলা কারাগারের মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত সমস্যা সমাধান ও সংশোধনমূলক কার্যক্রম জোরদারে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দু লুৎফর রহমান মন্ডল পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বকশীগঞ্জে ফারিয়ার মানববন্ধন। কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা।

ভোলাহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সুহাস উদ্দিন, ভোলাহাট: / ১৫৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মোঃ সুহাস উদ্দিন, ভোলাহাট:

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনমত সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উঠান বৈঠক ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমির মো. তাজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সামসুজ্জামান আলকেশ, জেলা কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. লোকমান আলী। এছাড়াও স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ গ্রামবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, “একটি ইনসাফভিত্তিক সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।” তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও বিজয়ের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category