• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

বদলগাছীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত নুনিগোপাল গ্রেপ্তার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১১২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের নিহনপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জনতা রাণী দেবনাথ বাদী হয়ে বদলগাছী থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়ির পাশের একটি চায়ের দোকানে গেলে অভিযুক্ত প্রতিবেশী নুনিগোপাল সুযোগ বুঝে তাদের বাড়িতে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় গৃহবধূর চিৎকারে তার স্বামী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে গভীর রাতে গ্রামবাসীর আলোচনায় পরদিন বিচার করার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযোগকারী দাবি করেন, ছাড়া পাওয়ার পর থেকে অভিযুক্ত বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

প্রথমদিকে ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ভুক্তভোগী জনতা রাণী দেবনাথ নিজেই বাদী হয়ে বদলগাছী থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী জনতা রাণী দেবনাথ বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category