• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
পঞ্চগড় মাগুরা ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নওশাদ জমির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

বগুড়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার বিজয়ী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  / ১৭২ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৩   (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ২৬ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ১হাজার  ৭৭১ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এদিন সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছেন। ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছাস লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, বগুড়া-৩ আসনে মোট ১১৮টি ভোট কেন্দ্র  রয়েছে। এর মধ্যে আদমদীঘি উপজেলায় ৬১টি এবং দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্র স্থাপন করা হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category